বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুর-বদরগঞ্জ সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জেনারুল ইসলাম (৩৫) নামে ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) বিকেলের দিকে দুর্ঘটনাটি সড়কের সুলতানের মোড় এলাকায়। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মারা যান।

জেনারুল ইসলাম বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ।

জানা যায়, 'আল মাসুদ' নামে যাত্রীবাহী বাসটি পার্বতীপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল। একই সময় রংপুর থেকে বদরগঞ্জগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক জেনারুলসহ অন্তত ১০ জন বাসযাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জেনারুল ইসলাম মারা যান।

বদরগঞ্জ লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান ডলু শাহ বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থায় জেনারুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ