বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

বরিশালে ইউএনও-পুলিশের মামলায় আ. লীগের ৯ নেতাকর্মীর জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশালে ইউএনওর সরকারি বাসভবনে হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।

আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর আড়াইটার দিকে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ্ তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- ইকতিয়ার উদ্দিন, আব্দুল সালাম মনু, আলো গাজী, মো. মমিন উদ্দিন কালু, মো. কবির তালুকদার, হুমায়ুন হাওলাদার, ইলিয়াস, জমির উদ্দিন ও নাসির উদ্দিন।

এদের মধ্যে ইকতিয়ার উদ্দিন, সালাম মনু, আলো গাজী উভয় মামলা থেকে জামিন পেয়েছেন। বাকি ছয়জন পুলিশের দায়েরকৃত জিআর- ৫৯৭/২১ নম্বর মামলার আসামি।

আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই খোকন চন্দ্র দে এবং আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ঝন্টু এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ আগস্ট বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা এবং পুলিশের সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ এবং ইউএনও পৃথক দুটি মামলা করেন। দুটি মামলায় সিটি মেয়রকে প্রধান আসামি করে মোট ৬০২ জনকে আসামি করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া বিসিসি’র ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব ২। গত সোমবার গ্রেপ্তারকৃত ১৮ আসামির জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।

এ ছাড়া গত ২১ আগস্ট রাতে বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় ১৮ আগস্টের ঘটনায় সিটি মেয়র এবং প্রশাসনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে। সবশেষ বুধবার ১২ আসামির জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ঝন্টু বলেন, আমরা আদালতের নিয়ম মেনে জামিনের আবেদন করেছি। বাকি আসামিদের জামিনের জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন জানানো হবে। আশা করছি আদালত বাকি আসামিদের জামিন মঞ্জুর করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ