বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

বরগুনার কারারক্ষী মাদকসহ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার জেলা কারারক্ষী জাহিদুল ইসলাম বিপুল পরিমাণ মাদকসহ পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এসময় ডিবি পুলিশ ওই কারারক্ষীর কাছে থেকে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাজা উদ্ধার করে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে কাউখালীর দক্ষিণ শিয়ালকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জাহিদুল ইসলাম (৪৩) কাউখালী উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ শিয়ালকাঠি গ্রামে মাদক বেচা-কেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ডিবির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্ব একদল ডিবি পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে বরগুনার কারারক্ষী জাহিদুল ইসলামকে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জসিম জানান, জাহিদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিনি বরগুনা জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানান। তার বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

বরগুনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারারক্ষী জাহিদুল ইসলামের নামে বরিশালে দুটি এবং ঝালকাঠিতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি এ মামলার কারণে গত পাঁচ বছর ধরে সাময়িক বরখাস্ত রয়েছেন। বরখাস্ত থাকাকালে তিনি বরগুনা জেলা কারাগারের সঙ্গে সংযুক্ত রয়েছেন। গত শনিবার (২২ আগস্ট) ঝালকাঠির আদালতে বিচারাধীন মামলায় হাজির হওয়ার জন্য তিনি বরগুনা থেকে ছুটি নিয়ে ঝালকাঠি যান।

কাউখালী থানা অফিসার ইন চার্জ (ওসি) বণি আমিন জানান, জাহিদুলকে জেলা ডিবি পুলিশ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে ডিবির এসআই দেলোয়ার হোসেনের বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ