রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে শোক প্রকাশ জামায়াত আমিরের  যেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ইরানের মিসাইল হামলা ইরানের দক্ষিণ মিনাবের বালিকা বিদ্যালয়ে হামলা: নিহত বেড়ে ১১৮ আন্তর্জাতিক রেড লাইন কোনোভাবেই অতিক্রম করা যাবে না: চীন খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন? ওমরাহ পালনে গিয়ে জেদ্দায় আটকা পড়লেন মুশফিকুর রহিম হাজিদের সেবা দিলে পুরস্কার, কষ্ট দিলে শাস্তি: ধর্মমন্ত্রী ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জমিয়তের ‘ইরানে মার্কিন-ইসরাইলি হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত’

টিকা নিয়েছেন দেশের ২ কোটি ৪২ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ তাণ্ডব রুখতে সারাদেশে গণটিকা কার্যক্রম পরিচালনা করছে সরকার। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত দেশের ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ জন করোনা প্রতিরোধী টিকার আওতায় এসেছেন। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশজুড়ে এখন পর্যন্ত করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৯ লাখ ৬৮ হাজার ৯৩৪ ও নারী ৭২ লাখ ৭৩ হাজার ৫৪৫ জন। এ ছাড়া দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে ৪২ লাখ ৯৯ হাজার ৯৬৩ পুরুষ আর ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৪ জন নারী রয়েছেন।

এ নিয়ে এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১৫৪ ডোজ। আর সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ১ লাখ ৫৩ হাজার ১৬৮ ডোজ। এ ছাড়া ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৫ হাজার ৩১ ডোজ। আর ২৯ লাখ ৩ হাজার ৪৪৩ ডোজ মডার্নার টিকা প্রয়োগ হয়েছে।

এ দিকে, চলতি বছরের ১৯ জুন দেশে চীনের টিকা সিনোফার্মের প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ৫৫ লাখ ৯১ হাজার ৯৬৫ পুরুষ ও ৪৫ লাখ ৬১ হাজার ২০৩ জন নারী এই টিকা নিয়েছেন। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৮৮ লাখ ৫৮ হাজার ৭১৮ জন ও ১২ লাখ ৯৪ হাজার ৪৫০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

অন্যদিকে, রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে এখন পর্যন্ত ৮১ হাজার ৩২২ জন পুরুষ ও ১৩ হাজার ৭০৯ জন নারী ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। এরমধ্যে ৫১ হাজার ৩৭৬ জন প্রথম ডোজ ও ৪৩ হাজার ৬৫৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এ ছাড়া, গত ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়। এ নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৭ লাখ ২ হাজার ৭৮৩ এবং নারী রয়েছেন ১২ লাখ ৬৬০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৫ লাখ ৪ হাজার ৭২৬ ও ৩ লাখ ৯৮ হাজার ৭১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এরমধ্যে প্রথম ডোজ নেওয়া পুরুষ ১৪ লাখ ৫৭ হাজার ১৮৪ এবং নারী ১০ লাখ ৪৭ হাজার ৫৪২ জন। আর দ্বিতীয় ডোজ নেওয়া পুরুষ ২ লাখ ৪৫ হাজার ৫৯৯ এবং নারী ১ লাখ ৫৩ হাজার ১১৮ জন।

এ দিকে, গতকাল মঙ্গলবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দেশের ৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫০৯ জন করোনা প্রতিরোধী টিকা পেতে নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৫৮ আর পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ৫১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ