বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে চালের দাম স্বাভাবিক প্রায় সাড়ে তিনমাস পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে নন বাশমতি চাল আমদানির শুরু হয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে ঋত্বিক এন্টারপ্রাইজ নামক আমদানিকারক প্রতিষ্ঠান এই চাল আমদানির অনুমতি পায়।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি শুরু করেন তারা। এদিকে, আমদানি শুরু হওয়ায় ২/১দিনের মধ্যে দেশের বাজারে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার চাল আমদানিতে শুল্ক ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছেন। চালের আমদানি শুল্ক হার কমিয়ে দেওয়ায় ভারত থেকে চাল আমদানির লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমদানিকারক প্রতিষ্ঠান মঙ্গলবার দুপুরে ২৮ মেট্রিক টন চাল আমদানির করেছেন। আরও কয়েকজন আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছেন। তারাও পর্যায়ক্রমে আরও চাল আমদানি করবেন।

তিনি আরও জানান, হিলি স্থলবন্দরের আমদানিকারকরা খাদ্য মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টনের অধিক চাল আমদানির অনুমতি পেয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ