বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

সিলেট নগরীর ১১ স্থানে মিলল এডিশ মশার লার্ভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট নগরীতে এডিশ মশার লার্ভা পাওয়া গেছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে ১১টি স্থানে ওই মশার লার্ভার সন্ধান নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, বর্ষা মৌসুমে পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানিতে এডিশ মশার জন্ম হয়। যার কারণে নগরীতে যাতে ওই মশা জন্মাতে না পারে সেজন্য সম্ভাব্য স্থানগুলোতে গেল এক মাস থেকে নিয়ম মাফিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে নগরীর ১১টি স্থানে এডিশ মশার লার্ভা পাওয়া গেছে।

সেসব জায়গা হচ্ছে- নগরীর হাওয়াপাড়ার সিসসিলা নার্সারি, লামাবাজারের হাবিব টাওয়ারের গ্যারেজ, সিলভ্যালী টাওয়ারের গ্যারেজ, সুবিদবাজারের একটি টাইলসের দোকান,পাঠান্টুলার একটি বাসা, ২৬ নং ওয়ার্ড সহ মোট ১১টি জায়গায় এ পর্যন্ত ওই মশার লার্ভা পাওয়া গেছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, যেসব জায়গায় ওই মশার লার্ভা পাওয়া গেছে আমরা প্রথম অভিযানের পর আবার কয়েকবার পরিদর্শন করেছি। যাতে এডিশ মশার লার্ভা না থাকে। তিনি বলেন, সাধারণত বাসার ফুলের টব, ডাবের খোসা, টায়ারের দোকানসহ পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানিতে এডিশ মশার জন্ম হয়।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। যাতে কারো বাসাবাড়ি, দোকান কিংবা কোন জায়গায় জমে থাকা পানি না থাকে। কারণ এসব জায়গায় ওই মশার জন্ম হয়। এছাড়া সিলেটে ইতোমধ্যে একজন ডেঙ্গু রোগী পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ওই ব্যক্তি ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক। সেখান থেকে তিনি সংক্রমিত হয়ে সিলেটে এসেছিলেন। পরে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তিনি সুস্থ হওয়ার পর ঢাকায় ফিরে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ