শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

সবার সুপরামর্শে হেফাজতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব: আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আপনাদের সবার সুপরামর্শে এই ঈমানি সংগঠন হেফাজতকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন এমন অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মনোনীত ভারপ্রাপ্ত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তবে অসুস্থতার কারণে সংগঠনের নতুন দায়িত্ব পালন করা কঠিন হবে বলেও মনে করছেন হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বিবৃতিতে তিনি বলেন, ‘১৯ আগস্ট আমার ভাগিনা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জানাজার পূর্ব মুহুর্তে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের মাধ্যমে হেফাজতে ইসলামের হাল ধরার জন্য বর্তমান আমির হিসেবে আমার নাম ঘোষণা করেছেন।

কিন্তু আমার পক্ষে এত মহৎ দায়িত্ব আদায় করা খুবই কঠিন। কারণ আমি অনেক অসুস্থ। তারপরও যেহেতু নাম ঘোষণা হয়েছে, তাই আমি যথা সম্ভব আল্লাহর রহমতে দায়িত্ব পালন করা এবং আপনাদের সবার সুপরামর্শে এই ঈমানি সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

৮৬ বছর বয়স্ক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ঘোষিত হেফাজতে ইসলামের দাবিগুলো বাস্তবায়নের জন্য সুন্দরভাবে চেষ্টা করা আমাদের সবার কর্তব্য ও ইমানি দায়িত্ব। আমাদের কিছু মানুষ চলে গেছেন বলে হেফাজতে ইসলাম চলে যাবে, এটি হওয়া উচিত নয়। তাই যতক্ষণ আমাদের প্রাণ আছে, ততক্ষণ আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে সঠিক আকিদা-বিশ্বাস, ইসলামি চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত চালিয়ে যেতে হবে।

বিবৃতিতে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে মুরব্বিদের পরামর্শক্রমে আগের মতো সম্মিলিতভাবে কাজ করতে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ