মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে ফ্লাইট চালু করছে ইউএস বাংলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এয়ারলাইন্সটি সপ্তাহে ৪ দিন ঢাকা থেকে সরাসরি ও ৩ দিন চট্টগ্রাম হয়ে ফ্লাইট পরিচালনা করবে।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স করোনা পরিস্থিতিতে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে সরাসরি মাস্কাটে যাবে। এছাড়াও রোববার, বুধবার ও শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে মাস্কাটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রোববার মাস্কাট থেকে সরাসরি ঢাকা এবং সোমবার, বৃহস্পতিবার ও শনিবার মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ওমান সিভিল এভিয়েশন অথরিটির বরাতে ইউএস-বাংলা জানিয়েছে, ওমানের নাগরিক, যারা ওমানে স্থায়ীভাবে বসবাস করছেন, যাদের বৈধ ভিসা আছে এবং অ্যারাইভাল ভিসার যোগ্য তারাই শুধুমাত্র ওমান ভ্রমণ করতে পারবেন।

ওমান সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী, ওমান যাওয়া যাত্রীদের ভ্রমণ করার ১৪ দিন পূর্বে দুই ডোজ করোনার টিকা নেওয়া থাকতে হবে ও টিকার সার্টিফিকেট থাকতে হবে।

এছাড়া যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে ১০ বছরের বেশি বয়সী যাত্রীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ভ্রমণের পূর্বে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

মাস্কাট ভ্রমণের জন্য টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিস অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ ও ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। খুব শিগগিরই ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে।

এছাড়া দেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ