মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

গ্রীন লাইন পরিবহনসহ ১২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রাজারবাগে এডিস মশার লার্ভা পাওয়ায় গ্রীন লাইন পরিবহনের কাউন্টারসহ ১২ নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর পরিবাগ শাহবাগে মুহা. আরিফুল ইসলাম সরদার, অঞ্চল-২ এর রাজারবাগ ও শহীদবাগে মুহা. জাহিদ নেওয়াজ, অঞ্চল-৩ এর কালুনগর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আতিকুল ইসলাম, অঞ্চল-৪ এর রুপলাল দাস লেনে মুহা. আবু হাসান, অঞ্চল-৫ এর আলম মার্কেট সংলগ্ন এলাকায় মুহাম্মদ হুমায়ন রশিদ, অঞ্চল-৮ এর সারুলিয়ার বক্সনগরে মুহা. খায়রুল হাসান এসব অভিযান পরিচালনা করেন।

এদিকে অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন আজ ব্যাটারি গলি, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড সুধীসমাজ গলি, নিউ ইস্কাটনের ৩৭০টি বাড়িতে চিরুনি অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসমূহ এ সময় ৫৯৩টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত ও চিরুনি অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫টি স্থাপনা ও প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া যায়। তিনটি স্থাপনার লার্ভা ধ্বংস করে বাকী ১২টি স্থাপনা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২ মামলায় সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ নেওয়াজ বলেন, গ্রীন লাইন পরিবহনের রাজারবাগ কাউন্টারের একপাশে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ অনেকগুলো টায়ার স্তূপাকারে জমা রেখেছে। অভিযানকালে দুটি টায়ারের মধ্যে প্রচুর পরিমাণে লার্ভা পেয়েছি। সেজন্য তাদের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ