মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর অঙ্গহানি : ৫ কোটি টাকা প্রদানে রুল জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু মো. ইশানের (৬) অঙ্গহানির ঘটনায় চিকিৎসা এবং ক্ষতিপূরণ বাবদ পাঁচ কোটি টাকা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শামছুল ইসলাম শিমুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।আগামী চার সপ্তাহের মধ্যে জ্বালানি সচিব, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান, পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, বাঁশখালী উপজেলার কাথুরিয়া গ্রামের মো. ইব্রাহিমের বাড়ির ছাদে পল্লী বিদ্যুতের খুঁটি হেলে পড়ে। পরে বিভিন্ন সময় পল্লী বিদ্যুতের বাঁশখালী আঞ্চলিক কার্যালয়ে খুঁটি ও তার সরানোর জন্য বলা হয়। সর্বশেষ গত বছরের ১১ ফেব্রুয়ারি আঞ্চলিক কার্যালয়ে লিখিতভাবে আবেদন করা হয়। লিখিত আবেদনের পরেও বিদ্যুতের তার ও খুঁটি সরানো হয়নি।

এ অবস্থায় গত বছরের ৪ মার্চ মো. ইব্রাহিমের শিশু সন্তান মো. ইশান ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির ডান হাত, বাঁ পা ও পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। গত বছর ১০ মে হাসপাতাল থেকে ছাড়া পায় শিশুটি। তবে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ