মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

বরিশালের ঘটনা নতুন কিছু নয় : জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টিতে সৎ ও যোগ্য প্রার্থী দেওয়া হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাসহ দলের চেইন অব কমান্ড মেনে চলতে হবে। দলের নেতৃত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

রোববার (২২ আগস্ট) বিকেলে রংপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টিকে রংপুরের মানুষ জীবিত রেখেছেন, উত্তরঞ্চলের মানুষ জাতীয় পার্টিকে নিজের দল মনে করেন। এ জন্য সৌভাগ্যবান আমরা। দলের সকল ভেদাভেদ ভুলে রংপুরের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এর আগে, জাপা চেয়ারম্যান বদরগঞ্জে এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে জি এম কাদের বলেন, যেভাবেই হোক, ভর্তুকি দিয়ে হলেও চিনিকলগুলো খুলে দিতে হবে। হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে আছে, এটা আমাদের রাজনীতিবিদদের জন্য চরম ব্যর্থতা।

বরিশালে ব্যানার অপসারণকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে আনসার ও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, বরিশালের ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। কিন্তু আমরা জানতে পারছি না। এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ