বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নেত্রকোণায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোণার বারহাট্টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বারহাট্টা-মোহনগঞ্জ সড়কের বড়ি ও অতিথপুরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার মোহনপুর গ্রামের কোরবান আলীর ছেলে মর্তূজ আলী (৬৫) ও একই এলাকার তারা মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫)। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, নিহত রুবেল মিয়া সঙ্গীয় মর্তূজ আলীকে নিয়ে মোহনগঞ্জ থেকে বারহাট্টার দিকে আসছিলেন। এ সময় মোহনগঞ্জগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালককে শনাক্তকরার চেষ্টা অব্যাহত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ