বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাসপাতাল থেকে নিখোঁজ করোনা রোগীর মরদেহ মিলল ডোবায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাসপাতাল থেকে নিখোঁজের পাঁচ দিনপর করোনায় আক্রান্ত সোনামিয়া ফকিরের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোনামিয়া ফকির উপজেলার পূর্ব আড়াচন্ডি ঠান্ডার মোড় এলাকার মৃত আমির ফকিরের ছেলে। পেশায় তিনি একজন রিকশা চালক ছিলেন।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১০ আগস্ট সোনামিয়া করোনা অ্যান্টিজেন পরীক্ষা করলে পজিটিভ হয়। ওই দিনই চিকিৎসার জন্য তিনি জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট (সোমবার) রাতে সোনামিয়া সেখান থেকে নিখোঁজ হন। পরে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবায় স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সোনামিয়া ফকিরের ছেলে আবদুর রহমান ফকির বলেন, ১৬ আগস্ট রাত ১১টার দিকে বাবাকে হাসপাতালে দেখে আসি। এরপর থেকে তিনি নিখোঁজ। আজ তার মরদেহ পাওয়া গেছে। তার শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা শামসুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোমান বাদশাহ্ বলেন, তিনি করোনা পজিটিভ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন কিন্তু তখন পরিবার তার কোনো খবর নেননি। তিনি মানসিক চাপে ছিলেন। পরে কি হয়েছিল জানা নেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ