বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একের পর এক ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি এ দুর্ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে।

উপজেলার মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকাতেই এক সপ্তাহে ঘটেছে অন্তত পাঁচটি সড়ক দুর্ঘটনা। এতে সাতজন নিহতসহ আহত হয়েছেন অন্তত ২৪ জন। ওই এলাকাটিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেতে মহাসড়কে দাঁড়িয়ে বিশেষ দোয়া মাহফিল করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২০ আগস্ট) জুমার নামাজের পর মঠবাড়ি জামে মসজিদের সামনে এ কর্মসূচিতে অংশ নেন গ্রামের হাজারো মানুষ।

দোয়ায় অংশ নেওয়া আব্দুল বাতেন নামে একজন বলেন, এলাকাটিতে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছেন পথচারীসহ যাত্রীরা। এলাকার মানুষও আতঙ্কের মধ্যে থাকে, কখন কী হয়ে যায়। আল্লাহ যেন আমাদের এসব দুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করেন- সেজন্য দোয়ায় অংশ নিলাম।

উজ্জ্বল মিয়া নামে আরেক ব্যক্তি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কেউ যথাযথ দায়িত্ব পালন করছেন না। এতে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। তাই এর প্রতিকারের জন্য মহান আল্লাহ পাকের কাছেই ফরিয়াদ জানালাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ