বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

রাঙ্গামাটিতে ব্রিজ ধসে খালে পড়ল পাথরবোঝাই ট্রাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙ্গামাটির কাউখালিতে পাথরবোঝাই ট্রাক নিয়ে পোয়াপাড়া বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে বন্ধ রয়েছে কাউখালি নাইলাছড়ি সড়ক।

শুক্রবার (২০ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েছে আশপাশের হাজার হাজার মানুষ।

পুলিশ জানায়, কাউখালি নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাথরবোঝাই ট্রাকটি উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি ব্রিজের মাঝামাঝি গেলে ব্রিজটি ভেঙ্গে ইছামতি নদী সংযুক্ত কাউখালি খালে পড়ে যায়। এতে চালকসহ ট্রাকে থাকা দুই-তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে, যার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. শহিদুল্লা জানিয়েছেন, পোয়াপাড়া বেইলি ব্রিজটি পাথর বোঝাই ট্রাকসহ মাঝামাঝিতে ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এতে চালকসহ দুই-তিনজন আহত হয়েছে। বর্তমানে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ