রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ হারামাইনে রমজানের প্রথম ১০ দিনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ জামায়াত আমিরের  যেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ইরানের মিসাইল হামলা

বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বনানীতে আনন্দ টিভির ৭ তলা ভবনের দুই ও তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভবনটির তিনতলায় প্লাইউড রাখা ছিল। এ ছাড়া পোশাক তৈরির কাঁচামাল এবং কাগজের প্যাকেট মজুত করা ছিল। এগুলো উচ্চ দাহ্য পদার্থ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। ফলে আগুন বেশি ছড়াতে পারেনি।

ভবনে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল কিনা সাংবাদিককের এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, আগুন লাগার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ওই কর্মী বাদে হতাহত হওয়ার আর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভবনটিতে এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ১৫টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দুপুর ১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ