মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

টিকাগ্রহণের জন্য নিবন্ধনকারীর সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা টিকাগ্রহণের জন্য নিবন্ধনকারীর সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি হয়েছে। ২১ আগস্ট বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৪৯ লাখ ৪০ হাজার ১৮৪ জনে।

এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৩২৫ জন ও পাসপোর্টের মাধ্যমে চার লাখ তিন হাজার ৮৫৯ জন নিবন্ধন করেছেন।

শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এছাড়া দেশে এখন পর্যন্ত দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ২৭ হাজার ৫২৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ২২ হাজার ৪৮০ ও নারী এক লাখ পাঁচ হাজার ৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪১ হাজার ৬৪ জন। যাতে পুরুষ রয়েছেন ৮১ হাজার ১৬৪ ও নারী ৫৯ হাজার ৯০০ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ