মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্রও বিকশিত হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্রও বিকশিত হবে। সাংবাদিক তথা সংবাদ মাধ্যমের কল্যাণের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন।

তিনি বলেন, এ জন্য করোনাকালীন এই দুর্যোগময় মুহূর্তেও প্রধানমন্ত্রী অসহায় গরিব মানুষদের শুধু নয়, সন্মুখসারির যোদ্ধাদেরও কষ্টের কথা মাথায় রেখে তার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে জেলার কর্মরত ৪৭ সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার দশ হাজার টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মফস্বল সাংবাদিকদের অনেক কষ্ট করে সাংবাদিকতা করতে হয়। এ বিষয়টি প্রধানমন্ত্রী ভালোভাবেই জানেন। তাই টাকা বড় কথা নয়, প্রধানমন্ত্রীর সহায়তা এবং তার সকলকে স্মরণ করা এটাই বড় কথা।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, প্রেসক্লাব আহবায়ক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সাবেক সাবেক সভাপতি মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, মুনিরুজ্জামান নাসিম আলী ও সদস্য সচিব রেজাউল ইসলাম শামিম প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ