মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গতরাতে ইসরায়েল থেকে আবারো সিরিয়ার রাজধানী দামেস্ক এবং পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে সিরিয়ায় বিমান প্রতিরক্ষা বাহিনী ওই হামলা প্রতিহত করেছে বলে জানানো হয়েছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েলের সেনারা বিমান থেকে গতরাতে রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে এবং হোমস শহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

একটি সূত্র জানিয়েছে, দামেস্কের ওপর যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেগুলো মধ্য আকাশে ধ্বংস করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের গণমাধ্যমও দামেস্কের ওপর হামলার কথা নিশ্চিত করেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশ থেকে ইসরায়েল হামলা চালায়। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েল থেকে আসা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ