মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে আল আমিন সংস্থার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহি দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থা।

শুক্রবার আল আমিন সংস্থার সভাপতি, ফতেপুর নাছিরুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আহসান উল্লাহ সাক্ষরিত শোকবার্তায় বলা হয়, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. একজন শীর্ষ আলেম ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ, আধ্যাত্মিক জগতের সম্রাট। তার ইন্তেকালে বাংলার ইলমাকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে ৷

আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো একজন মহান ব্যক্তির ইন্তেকালে আমরা আল-আমিন সংস্থা ও আল আমিন পরিবার গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে আরও বলা হয়, নাস্তিক, মুরতাদ, ভ্রান্ত মতাদর্শ ও ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে আল্লামা জুনাইদ বাবুনগরীর রহ. এর প্রতিবাদী ভুমিকা ও বলিষ্ঠ নেতৃত্ব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

তিনি দীর্ঘদিন হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক এর গুরু দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে আঞ্জাম দিয়েছেন। পাশাপাশি তিনি ওয়াজ-নসিহতের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈমান আকিদা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে। মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে মহান প্রভুর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ