বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

দীর্ঘ সাড়ে ৪ মাস পর খুলছে সিলেটের সকল পর্যটন কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী: করোনা পরিস্থিতির কারণে টানা সাড়ে চারমাস বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে সিলেটের সকল পর্যটন কেন্দ্র। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে সিলেট জেলার সকল হোটেল রিসোর্টসহ সব পর্যটন কেন্দ্র খুলে দেয়া হচ্ছে।

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় বারের মত গত ১এপ্রিল থেকে সিলেটের সকল পর্যটন কেন্দ্র বন্ধ রাখা নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনার পরপরই সিলেটের সকল পর্যটনকেন্দ্র ও হোটেল-গেস্ট হাউস বন্ধ হয়ে যায়। যদিও সল্পপরিসরে পর্যটনকেন্দ্রে তখনো মানুষের যাতায়াত ছিল, তবে কোন ভিড় হয়নি।

এদিকে করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়া, লকডাউন খুলে দেওয়া এবং জনজীবনের আর্থিক অবস্থার কথা বিবেচনায় আগামী ১৯ আগস্ট থেকে শর্তসাপেক্ষে সিলেটের সকল পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল-গেস্ট হাউস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদে শুনে জেলার সকল আবাসিক হোটেল পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পর্যটকদের উপভোগের জন্য নতুনভাবে সাজানোর কাজ করছে পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ সাড়ে ৪ মাস পর খুলে দেওয়া হচ্ছে এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এতোদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। সিলেটের সকল পর্যটন কেন্দ্র খুললে আশা করি পর্যটকেরা বেড়াতে আসবে এবং পর্যটন ব্যবসায়ীরা তাদের দৈনন্দিন খরচগুলো তুলতে সক্ষম হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ