রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

জানাযায় অংশ নিতে হাটহাজারীর পথে আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। হেফাজতে ইসলামের আমির, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাযায় অংশ নিতে চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার পথে বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান।

আল্লামা মাহমুদুল হাসান আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিষয়টি একাধিক সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

এর আগে আল্লামা মাহমুদুল হাসান আল্লামা বাবুনগরীর ইন্তেকালে শোক জানান। শোকবার্তায় তিনি বলেন, হাদিসে রাসুলের নিবেদিত খাদেম, উম্মাহর দরদী ব্যাক্তিত্ব, একজন আবেদ, যাহেদ ও বুজুর্গ ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, তার ইন্তেকালে আমাদের অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হয়েছে, আল্লাহ তায়ালা তার নিমাল বদল দান করেন।

আল্লামা মাহমুদুল হাসান আরও বলেন, তার কর্মমুখর জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে হাদিসে রাসুলের দরসে। প্রচন্ড মেধাবী ও প্রজ্ঞাবান মুহাদ্দিস ছিলেন তিনি। তার দরসে হাদিস এর সুনাম-সুখ্যাতি দেশ-বিদেশে স্বীকৃত। এছাড়াও তার দরস গ্রন্থাকারে ব্যাপক সমাদৃত।

তিনি উপমহাদেশের বরেণ্য শাইখুল হাদিস ও কালের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা ইউসুফ বিন নুরী রহ.-এর সরাসরি শাগরের ছিলেন। সৌভাগ্যক্রমে আমিও হযরত ইউসুফ বিন নুরীর শাগরেদ।

আল্লামা বাবুনগরী দেশ মানবতা ও ইসলামের কল্যাণে নিবেদিত উল্লেখ করে আল্লামা মাহমুদুল হাসান বলেন, দেশব্যাপী তার ছাত্র-শাগরেদ ও অসংখ্য গুনগ্রাহী রয়েছে, আছে ভক্ত অনুরক্ত ও শুভাকাঙ্ক্ষী।

তিনি দেশের নানা প্রান্তে ওয়াজ, মাহফিল ও বয়ানের মাধ্যমে মানুষকে কল্যাণের পথে আহবান করেছেন। উম্মাহর দরদি এই ব্যাক্তিত্বকে আল্লাহ তায়ালা কবুল করুন।

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি আল্লামা বাবুনগরীর জন্য ওলামায়ে কেরাম, ছাত্র-শিক্ষওক ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন আল্লামা মাহমুদুল হাসান। আল্লামা বাবুনগরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন তিনি।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন হুজুরের খাদেম মাওলানা জুনাইদ। এর আগে আজ সকালে তিনি স্ট্রোক করায় ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।

গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে বলে জানিয়েছে সূত্র। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আল্লামা জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ