বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৪৮, মৃত্যু ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া মৃত্যু হয়েছে ৬ জনের।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামে ১১টি ল্যাবে ২ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিন করোনা আক্রান্তের মধ্যে ২০২ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৪৬ জন বিভিন্ন উপজেলা এলাকার। এছাড়া মৃত্যুবরণকারী ৬ জনের মধ্যে ৪ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনায় মৃত্যুহারের কোনো পরিবর্তন হচ্ছে না। বিশেষ করে উপজেলাগুলোতে সার্বিকভাবে এ হার বেশি। গ্রামের লোকজন করোনাকে অবহেলা করার কারণে এ পরিস্থিতি। করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে হাসপাতালে আসতে চান না অনেকে। পরে অবস্থা সংকটাপন্ন হলে তখনই হাসপাতালে আসেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আসলে অনেক ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ