মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ই-ক্যাবের সদস্যপদ হারাতে যাচ্ছে ই-অরেঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-অরেঞ্জ ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সদস্য পদ হারাতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের নামে দায়ের করা প্রতারণার মামলার কারণে ই-অরেঞ্জের বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ হিসেবে সদস্য পদ বাতিল হতে পারে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরিচালক পদের একজন ই-ক্যাব নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিষ্ঠানটির মালিকপক্ষ এবং অন্তত পাঁচ জন কর্মকর্তার নামে প্রতারণার মামলা দায়ের হলে ই-অরেঞ্জ নিয়ে কী ভাবছে ই-ক্যাব, এমন প্রশ্নের জবাবে সংগঠনটির পরিচালক বলেন, ব্যবসায়ী সংগঠন হিসেবে আমরা শুধু সাংগঠনিক ব্যবস্থাই নিতে পারবো। সেটিই হওয়ার পথে। আপনারা শুক্রবার (২০ আগস্ট) বা শনিবার (২১ আগস্ট) জেনে যাবেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে ই-ক্যাবের ওই পরিচালক বলেন, আমরা ই-অরেঞ্জের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছিলেন যে, তাদের মালিকানায় পরিবর্তন এসেছে। কিন্তু কারা নতুন মালিকপক্ষ সে বিষয়ে আমাদের বিস্তারিত কিছু জানায়নি। মালিকানায় যারা নতুন এসেছেন তারাও নিজেদের সম্পর্কে আমাদেরকে কিছু জানায়নি। কাজেই তাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যেহেতু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং নতুন মালিকপক্ষের বিষয়ে আমরা কিছু জানি না কাজেই ই-ক্যাবে তাদের সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত এক প্রকার নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে সেটা পরবর্তীতে জানানোও হবে। তবে সদস্য পদ বাতিলের এই সিদ্ধান্ত স্থায়ী নাকি সাময়িক সেটি এখনও বলা যাচ্ছে। ই-ক্যাব ই-কমার্স খাতের গ্রাহক ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বদ্ধ পরিকর এবং নিজস্ব সাংগঠনিক কাঠামোর মধ্যে কারও বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ