মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

২১ কোটি টিকার প্রতিশ্রুতি পেয়েছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিভিন্ন উৎস থেকে ২১ কোটি ৪ লাখ টিকার (ভ্যাকসিন) ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

আজ বুধবার সচিব বৈঠক শেষে এ কথা জানান তিনি।

দীর্ঘ চার মাসের বেশি সময় পর এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে বৈঠক করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। সরকারি বাসভবন গণভবন থেকে পরিকল্পনা কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টিকার বিষয়টা সভায় ভালোভাবে আশ্বস্ত করা হয়েছে। এর আগে সর্বশেষ পারচেজ কমিটিতে (সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি) ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেওয়া হয়। সভায় জানানো হয়েছে বিভিন্ন উৎস থেকে ২১ কোটি ৪ লাখ ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে ৩ কোটি ১০ লাখ ডোজ কেনা হয়েছে। এটা নিয়ে আর অসুবিধা হবে না।

উল্লেখ্য, দীর্ঘ চার বছর দেড় মাস পর সচিবদের সঙ্গে এদিন বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। এনইসির সম্মেলন কক্ষে আজ বুধবার সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসে সরকার প্রধানের উপস্থিতিতে সচিব সভা অনুষ্ঠিত হয়। এর ৪ বছর পর গত ৪ জুলাই সচিব সভা করার পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে তা স্থগিত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ