মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

দিল্লি-কলকাতা রুটে ফ্লাইট চালুর ঘোষণা বিমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ায় দিল্লি ও কলকাতার সঙ্গে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২২ আগস্ট থেকে দিল্লি রুটে সপ্তাহে ২ দিন এবং কলকাতা রুটে ৩ দিন করে চলবে ফ্লাইট।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।

‘এয়ার বাবল’ চুক্তির আওতায় দুই দেশের মধ্যে এই বিমান চলাচল শুরু হচ্ছে উল্লেখ করে এতে বলা হয়েছে, ঢাকা-দিল্লি রুটে প্রতি রবি ও বুধবার চলবে বিমানের ফ্লাইট। প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই ফ্লাইট চলবে ঢাকা-কলকাতা রুটে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট সংগ্রহ করা যাবে তাদের সেলস কার্যালয়, কল সেন্টার (০১৯৯০ ৯৯৭ ৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে। এ ক্ষেত্রে ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টা আগে করোনার (আরটি-পিসিআর) পরীক্ষার নেগেটিভ সনদ আবশ্যক হবে। এ ছাড়া করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তো রয়েছেই।

ঢাকা-দিল্লি ও কলকাতা রুটে পরিচালিত হবে কানাডার তৈরি অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। এতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তির সুবিধা, যাতে ভাইরাসসহ অন্যান্য জীবাণু মুক্ত থাকবে উড়োজাহাজের ভেতরটা। এ ছাড়া উড়োজাহাজের আসনগুলোর মধ্যে পর্যাপ্ত দূরত্ব, এলইডি লাইটিং ও প্রশস্ত জানালা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ