মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (১৮ই আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম জানান, এখন জ্বর হলেই সচেতন হতে হবে।

তিনি বলেন এখন অনেকেই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। তাই, করোনার পাশাপাশি ডেঙ্গুরও পরীক্ষা করতে হবে। অধিদপ্তরের মুখপাত্র বলেন, ডেঙ্গুতে যাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হতে আইইডিসিআর-এ নমুনা পাঠানো হচ্ছে। এ পর্যন্ত ২৬ জনের নমুনা পাঠানো হয়েছে। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত এখনো জানা যায়নি। তবে এসব মৃত্যু শঙ্কা তৈরি করেছে বলে জানান নাজমুল ইসলাম।

তিনি বলেন, অনেকেই করোনার চিকিৎসার জন্য বাসাবাড়িতে অক্সিজেন সিলিন্ডার রেখেছেন। এটি ঠিক নয়। যে কোন সময় দুর্ঘটনা হতে পারে। তাই এ ব্যাপারে সতর্ক হতেই হবে। এছাড়া, কোভিডের জন্য স্বাস্থ্যবিধি অবশ্যই মানার পরামর্শ দেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ