মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

করোনার নেজাল স্প্রে টিকা, পরীক্ষা চালাতে চায় বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুইডেনের একদল গবেষক করোনা ভাইরাসের নতুন একটি টিকা আবিস্কার করেছে, যা নেজাল স্প্রে’র মাধ্যমে মানবদেহে দেয়া যাবে। গবেষণাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেয়া হয়েছে।

এই টিকা বাংলাদেশে পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে প্রয়োগের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ও সুইডেন প্রবাসী কয়েকজন বাংলাদেশি চিকিৎসক। অনুমতি পেলেই এই পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এখন পর্যন্ত করোনা ভাইরাসের যে কয়টি টিকা আবিস্কৃত এবং ব্যবহার হচ্ছে তার সবগুলোই ইনজেকশনের মাধ্যমে মানবদেহে প্রয়োগ করা হয়েছে। তবে, সুইডেনের ক্যারোলিনস্কা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজির অধ্যাপক ওলা নতুন একটি টিকা আবিস্কার করেন। যা পাউডার আকারে নেজাল স্প্রেতে ভরে শ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রয়োগ করা যায়। এমনটাই জানালেন, নিউইয়র্কে মেট্রোপলিটন লানিং ইনস্টিটিউটের পরিচালক, কার্ডিওলজিস্ট মাসুদুল হাসান।

মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদুল কবির জানান, যুক্তরাষ্ট্র ও সুইডেন প্রবাসী ৫ জন বাংলাদেশি চিকিৎসক এবং দেশের কয়েকজন চিকিৎসক এই টিকা দেশের মানুষের শরীরে পরীক্ষার জন্য চেষ্টা করছেন।

সুইডেন প্রবাসী বিশেষজ্ঞ চিকিৎসক হোসেইন নেওয়াজ জানান, এই ধরণের টিকা এটাই নতুন নয়। এরআগেও এ রকম টিকা তৈরি হয়েছে। বর্তমানে ভারতেও অক্সফোর্ডের তৈরি একটি নেজাল টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে। তারা জানান, দুই ডোজের এই টিকা ফ্রিজে সংরক্ষণের প্রয়োজন পড়ে না। এমনকি ৪০ ডিগ্রি তাপমাত্রায়ও সংরক্ষণ করা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ