শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন এবং পাঁচজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। অপর একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।

আজ মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর একজন ও পাবনার দুজন রয়েছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৫ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ২৮৯ জন রোগী ভর্তি রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ