মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

প্রশাসনের বিভিন্ন সেক্টরে নৈতিকতার পদস্খলন ভয়াবহ রূপ নিয়েছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, প্রশাসনের বিভিন্ন সেক্টরে যেভাবে নৈতিকতার পদস্খলনের ঘটনা বেরিয়ে আসছে তা দেশ ও জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক।

নৈতিকতা বির্বজিত শিক্ষার কুফল সর্বত্র পরতে শুরু করেছে। মাদক, অশ্লীলতাও মারাত্মক রূপ নিয়েছে। হাই সোসাইটির অনেকেই বিপথগামী হয়ে উশৃঙ্খল জীবন যাপন করছে। এগুলো রুখতে না পারলে পারিবারিক বন্ধন বলতে কিছু থাকবে না।

চরমোনাই পীর বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগের ক্ষেত্রেও নৈতিকতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া উচিত। মানুষের নৈতিকতার পদস্খলন হলে যা ইচ্ছে তাই করতে পারে। নৈতিকতা বির্বজিতদের দিয়ে দেশের উন্নয়ণ ও অগ্রগতি সম্ভব নয়।

চরমোনাই পীর বলেন, বৈশ্বিক মহামারী করোনার বিষয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি অতি দ্রুত সময়ের মধ্যে দেশের সকল জনশক্তিকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা ভ্যাকসিন প্রদানে সরকারের খরচে দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়ার দাবি জানান।

কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আগামীকাল ১৮ আগস্ট বুধবার সকাল ১১টায় বরিশাল টাউন হল চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ