মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

রওশন এরশাদ আইসিইউতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

আজ সোমবার তার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। আজ (সোমবার) ম্যাডামের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল।

বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ