রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত

১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করছে না বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম ‘জন্মবার্ষিকী’ উদযাপন করবে না বিএনপি।

রোববার (১৫ আগস্ট) তার জন্মদিন হলেও দিনটিতে কেক না কেটে পরের দিন সোমবার (১৬ আগস্ট) খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স শনিবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারী দেশবাসী ও দলের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় সোমবার (১৬ আগস্ট) দোয়া-মাহফিলের আয়োজন করা হচ্ছে। এ জন্য দেশব্যাপী বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

গত ছয় বছর ধরে জন্মদিনের আনুষ্ঠানিকতা বাদ দিয়েছে বিএনপি। এদিন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শুধু মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করবে।

দুই মামলায় ১৭বছর সাজা হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় দুই বছর কারাগারে থাকার পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান। ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি পেয়ে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় উঠেন। সেখানে অবস্থানকালে গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৪দিন সেখানে থাকার পর ১৯জুন রাতে বাসায় ফেরেন তিনি। এর একমাস পর ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেন। আগামী ১৯ আগস্ট দ্বিতীয় ডোজের টিকা নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন স্থিতিশীল আছেন। তার কোনো খারাপ কিছু হয়নি। তিনি টিকার এক ডোজ নিয়েছেন। শিগগিরই দ্বিতীয় ডোজ নেবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ