মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ভারতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুকে স্মরণ, দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় ভারতে বাংলাদেশ হাইকমিশন, উপহাইকমিশন এবং কনস্যুলেট অফিসেও পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।

ভারতে শোক দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষ থেকেও দিনজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সরণির কলকাতা উপহাইকমিশন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বঙ্গবন্ধুর ছাত্রাবস্থায় যে আবাসিক হোস্টেলে থাকতেন, সেই বেকার হোস্টেলে তার স্মৃতি কক্ষের সামনে নির্মিত আবক্ষমূর্তিতেও মাল্যদান করা হয়।

এ সময় উপদূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ছাড়াও কলকাতায় অবস্থিত বাংলাদেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে উপহাইকমিশন ভবনে বঙ্গবন্ধু গ্যালারিতে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক বিদ্যুৎমন্ত্রী ও শীর্ষ তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বিশিষ্ট লেখক-সাহিত্যিক ও বুদ্ধিজীবী উপস্থিত থাকবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ