মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

পদ্মা সেতুর পিলারে ক্ষতির ভাইরাল ছবিটি ভুয়া: কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে সেতুর পিলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ভুয়া।

তাদের ধারণা, অপপ্রচার চালাতে ভুয়া ওই ছবি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে শনিবার (১৪ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মুহা. আবদুল কাদের জানান, পদ্মা সেতুর পিলারে ক্ষতির ভাইরাল ভুয়া ছবিটি নজরে এসেছে। ছবিটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় জিডি করা হয়েছে।

ভাইরাল ছবিতে দেখা গেছে, একটি পিলারের পাইল ক্যাপ অংশ ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। ফেসবুক ব্যবহারকারীরা এ ছবিটি ব্যবহার করে নানা মন্তব্য লিখছেন। গতকাল সকালে সেতুর ১০ নম্বর পিলারে কাকলি ফেরির ধাক্কার পর ছবিটি ভাইরাল হয়।

সেতু বিভাগ সূত্র জানায়, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগলেও পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা মেরামত করতে সামান্য অর্থ ব্যয় হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়।

এরপর গত সোমবার সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোর ধাক্কা খায়। এসব ঘটনায় সেতুর পিলারের পানি লাগোয়া অংশে (পাইল ক্যাপ) পলেস্তারা উঠে গর্তের সৃষ্টি করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ