বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

নোয়াখালীতে করোনা থেকে সুস্থতার হার ৭৩ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীতে করোনায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৯ শতাংশ। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬২২ জন। এর মাঝে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৪৮ জন।

জেলায় বর্তমানে আইসোলেশনে ও কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার হাজার ৭৬২ জন। ইতোমধ্যে করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন ২১২ জন।

শনিবার (১৪ আগস্ট) সকালে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, জেলায় সুস্থতার হার সন্তোষজনক। এ পর্যন্ত সুস্থ হয়েছেন নোয়াখালী সদরের চার হাজার ৪৮৯ জন, সুবর্ণচরের ৫৫০ জন, হাতিয়ার ২৩৩ জন, বেগমগঞ্জের দুই হাজার ৭৭৭ জন, সোনাইমুড়ির এক হাজার ৩৫৬ জন, চাটখিলের ৮২৮ জন, সেনবাগের ৮৩৬ জন, কোম্পানীগঞ্জের এক হাজার ৪১৮ জন ও কবিরহাটের এক হাজার ১৬১ জন।

মোট আক্রান্ত হয়েছেন নোয়াখালী সদরের ছয় হাজার ২৬৩ জন, সুবর্ণচরের ৬৭২ জন, হাতিয়ায় ২৬৯ জন, বেগমগঞ্জে তিন হাজার ৩৮৬ জন, সোনাইমুড়ীতে এক হাজার ৬৭৪ জন, চাটখিলে এক হাজার ১৭৪ জন, সেনবাগে এক হাজার ২৯৩ জন, কোম্পানীগঞ্জে দুই হাজার ২০২ জন ও কবিরহাটে এক হাজার ৬৮৯ জন।

তিনি আরও বলেন, জেলায় এ পর্যন্ত মোট এক লাখ ২২ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ হাজার ৬২২ জনের পজিটিভ ও এক লাখ তিন হাজার ৮২৮ জনের নেগেটিভ পাওয়া গেছে। মোট শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ