রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হল বন্ধ রেখে চবিতে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লকডাউন শিথিল হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের স্থগিত ও অনলাইনে ক্লাস হওয়া পরীক্ষাগুলো সশরীরেই নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবে। তবে বন্ধ থাকবে আবাসিক হলগুলো।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির সদস্য সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত ও অনলাইনে নেয়া পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ আগস্ট থেকে সশরীরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার রুটিনের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর সমন্বয় করবেন। তবে শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় না আনা পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, করোনা সংক্রমণ যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে পরীক্ষা অনলাইনে কীভাবে নেয়া যায় সেজন্য বিভাগগুলোকে একাডেমিক কমিটির সভা করে সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। পরে ডিনবৃন্দরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা এ কমিটির নিকট প্রেরণ করবেন।

এর আগে ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সশরীরে সবধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিনও ঘোষণা করে। তবে করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে গেলে পরীক্ষা স্থগিত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ