রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে…

৩১ আগস্টের মধ্যে চুক্তির চাল না দিলে লাইসেন্স বাতিল: মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে চুক্তির চাল না দিলে ব‌্যবসায়ী‌দের লাইসেন্স বা‌তিল করা হ‌বে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার সিএসডি খাদ্যগুদাম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তি‌নি ব‌লেন, চাল উৎপাদনকারী মিলার ও ব্যবসায়ীদের সুবিধার্থে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহের মেয়াদ বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে যারা চুক্তিবদ্ধ চাল দিতে পারবেন না তাদের মিলের লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগে শুল্কমুক্ত চাল আমদানি হয়েছে বলেই চালের দাম কম ছিল। কিন্তু বর্তমানে সাড়ে ৬২ শতাংশ শুল্কে চাল আমদানি করতে হয়। আমরা যেমন কৃষক বাঁচাতে চাই, তেমনি নিম্ন আয়ের ভোক্তাকেও সুবিধা দিতে চাই। তাই বলে ২০১৮ সালের হিসেবে চাল খেতে চাইলে হবে না। আঠারো সালের হিসেবে চাল খেতে চাইলে আবারও শুল্কমুক্ত চাল আমদানি করতে হবে। তখন বাজারে ধানের দাম ৫০০ থেকে ৭০০ টাকায় নেমে যাবে। কৃষক মরে যাবে। সরকার কৃষক ও নিম্ন আয়ের ভোক্তা উভয়কেই বাঁচানোর চেষ্টা করছে।

খাদ্যমন্ত্রী বলেন, আগে ১৭ ও ১৮ সালে ধানের দাম অস্বাভাবিক কম ছিল, তখন কৃষকেরা ধান উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেছিল। উৎপাদন অনেক কমে গিয়েছিল। অথচ করোনা পরিস্থিতির মধ্যেও আমার সময়ে ধানের উৎপাদন বেড়েছে। এ জন্য করোনার সময়েও গ্রামীণ অর্থনীতি চাঙা রয়েছে।

চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ার কথা উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ভোক্তারা যাতে গ্রহণযোগ্য দরে চাল কিনতে পারেন, সেই লক্ষ্যে ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে ২৫ শতাংশ শুল্কে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ১৫-১৭ আগস্টের পরেই বেসরকারি পর্যায়ে চাল আমদানি শুরু হয়ে যাবে। আমন ধান ওঠার আগপর্যন্ত এই আমদানি চলবে। আমন ধান বাজারে এলে কৃষকেরা যেন ধানের দাম পান, সেই লক্ষ্যে আমদানি বন্ধ করে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, সরকারি সংগ্রহে বেশি মজুত আছে বলেই সেপ্টেম্বর থেকে বিশেষ ওএমএস চালু করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ