মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

কওমি মাদরাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান ইসলামী ঐক্যজোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সর্বস্তরের জনগণের কল্যাণে কওমী ও আলিয়া মাদ্রাসা সহ সকল প্রকার বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল খুলে দেয়ার জন্য জোর দাবী জানিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান এক বিবৃতি প্রদান করেছেন।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ইতিমধ্যে বিশেষ বিবেচনায় অফিস, আদালত, মাকের্ট খুলে দেয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন বন্ধ থাকায় ভবিষ্যতের শিক্ষিত দক্ষ জনশক্তি সৃষ্টির পথ বন্ধ থাকায় দেশ ও জাতির ভবিষ্যৎ অন্ধকারাছন্ন হয়ে পড়ায় দেশের মানুষের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে। ছাত্র ও যুবসমাজ চরম হতাশায় ভুগছে। দেশ ও জাতির ভবিষ্যৎ অন্ধকারাছন্ন।

স্বাস্থ্য বিধি মেনে কালবিলম্ব না করে দেশের কওমী ও হাফিজি মাদরাসা এবং সরকারি-বেসরকারি আলিয়া মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান জরুরী ভিত্তিতে খুলে দেওয়ার জন্য সরকার প্রতি ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ জোর দাবী জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ