বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ সদরের আকুয়া হাজিবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১২ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

জানা যায়, এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে সম্প্রতি ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হচ্ছে।

এডিস মশার লার্ভা পাওয়ায় গত ২ মাসে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, মাইকিং, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অভিযানকালে খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, র‍্যাবের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ