বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমকে বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে তিনজনই ময়মনসিংহের বাসিন্দা। একজন শেরপুর, নেত্রকোণা ও একজনের বাড়ি জামালপুরে। উপসর্গ নিয়ে মারা যাওয়া চার জনের মধ্যে তিন জনের বাড়ি ময়মনসিংহে। অন্য একজন নেত্রকোণার বাসিন্দা।

ডা. মহিউদ্দিন বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৪২৪ জন। এর মধ্যে ২০ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ