মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

নতুন ৩টি আইনের খসড়া অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন-২০২১'সহ মোট তিনটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এগুলোর অনুমোদন দেয়া হয়।

বাকি আইন দু'টি হলো- বাংলাদেশ চিড়িয়াখানা আইন ২০২১ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন ২০২১।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় তিনি আরো জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক মারা গেলে তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের পড়ালেখা দায়িত্ব নিবে শিক্ষক কল্যান ট্রাস্ট এমন বিধান রেখেই আইন পাস করা হয়েছে।

সচিব জানান, এর পাশাপাশি প্রতি বছর ৬ অক্টোবরকে 'জাতীয় জন্ম নিবন্ধন দিবস'-এর পরিবর্তে 'জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস' ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এ বিষয়ক পরিপত্রের 'গ' ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

এছাড়া বৈঠকে গত ১৩-২০ জুন মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ