মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দর্শনার্থীদের সেবা দিচ্ছে এআই রোবট এবার বরিশাল বিভাগের ইমাম-খতিবদের নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

দেশে করোনায় আরো ২৬১ জনের মৃত্যু, শনাক্ত ৮১৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও আট হাজার ১৩৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৬ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০৭টি ল্যাবে ৩১ হাজার ৭০২টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩১ হাজার ৭১৪টি। করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৪ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৬১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৫২ জন ও নারী ১০৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৯৭৪ জন ও নারী সাত হাজার ৪৩৭ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আটজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৪ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৬ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে নয়জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ১৬ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৭২ জন ও বাসায় তিনজন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে মৃত অবস্থায় একজনকে আনা হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ