মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

‘ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় সিটি কর্পোরেশনকে নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মহানগরসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

শুক্রবার (৬ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেছেন, গতবছরের তুলনায় এবছর ঢাকার বিভিন্ন এলাকায় এডিসের ঘনত্ব ২০ গুণ বেশি। ডেঙ্গু প্রতিকারে সিটি কর্পোরেশনের প্রথম ও প্রধান কর্তব্য ছিল এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করা। কিন্তু তারা কার্যকর ও টেকসই উদ্যোগ নেয়নি। ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে।

মাওলানা ইমতিয়াজ বলেন, সরকারের স্বাস্থ্য বিভাগের অবস্থা সেই এক চোখের হরিণের মতো,যে বাঘের দিকে নজর দেবে, না কুমিরের দিকে তাকিয়ে থাকবে, নাকি ঘাস খাবে। একদিকে করোনা মহামারী ও ডেঙ্গুর প্রকোপ, অন্যদিকে স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতায় হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়েছে।

নগর সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান সরকার, প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ জিয়াউল আশরাফ, দফতর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ হায়দার আলী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ ইউনূস তালুকদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য আলহাজ্ব এমদাদুল ফেরদাউস, মাওলানা আল আমিন ইহসান প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ