মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

হাইকোর্টের ১২টি বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের ১২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এর মধ্যে ৯টি ডিভিশন বেঞ্চ ও ৩টি একক বেঞ্চ গঠন করা হয়েছে।

আজ শুক্রবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসব বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিচারপতি মো. আব্দুল হাফিজ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ রোববার (৮ আগস্ট) থেকে বিচারকাজ পরিচালনা করবেন।

এর আগে ৫ আগস্ট সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া করোনায় চলমান বিধিনিষেধ শিথিল করলে ১৬ আগস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ও আপিল বিভাগ ভার্চুয়ালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। প্রধান বিচারপতি সভায় সভাপতিত্ব করেন।

এদিকে, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আগামী ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে দোকানপাট ও মার্কেট খোলা হবে। সেই সঙ্গে সীমিত পরিসরে চলাচল করবে গণপরিবহনও।

এর আগে, গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়।

পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার। সে মেয়াদ আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধের’ মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ