মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে নৈতিকতার অবক্ষয় চলছে: সেলিমা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরীমনিসহ সাম্প্রতিক ঘটনাগুলো দেশে নীতি-নৈতিকতার অবক্ষয় প্রমাণ করে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শুক্রবার (৬ আগস্ট) কোভিড ১৯ বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা, সরকারের সিদ্ধান্তহীনতায় মহাসংকটে জাতির ভবিষ্যৎ শিরোনামে এক ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন।

সেলিমা রহমান বলেন, সরকার চায় না বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা থাকুক। মেধা-মনন ধ্বংস করে দিতে চায় অবৈধ সরকার। সরকারের প্রয়োজন দেশকে বাঁচানো, মানুষকে বাঁচানো। সরকার তা করছে না। এখানে-সেখানে মানুষ পরে মারা যাচ্ছে।

তিনি বলেন, দেশে আজকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ একদম শেষ করে দিয়েছে। আমাদের সময়েও নাটক-সিনেমা ছিলো। কিন্তু আজকে, ডা. শামীমা, পাপিয়া, হেলেনা জাহাঙ্গীর, পরীমনি এগুলো কী হচ্ছে? আজকে করোনা মহামারিতে বড় বড় হোটেল বন্ধ। কিন্তু এদের বাসায় মদ। তারা মাদকের পার্টি করে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি আসে এদের পার্টিতে, বড় বড় পুলিশ কর্মকর্তা তারা পর্যন্ত এসব জায়গা আসে। পরীমনির লাইভে তা বোঝা গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আমাদের নেত্রী খালেদা জিয়া এ বয়সেও বন্দিদশায় ঘর থেকে দেশে মঙ্গলের জন্য আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন জানিয়ে সেলিমা রহমান বলেন, তারেক রহমান বিদেশ থেকে নির্দেশনা দিচ্ছে। আমরা নিরাশ হবো না, আশাকরি খারাপের পর ভালো সময় আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ