বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৫ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পরে তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৫ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ৮, নাটোর ২ পাবনা ২, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নওগাঁ ১ জন করে মারা গেছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৫২৯ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১২৬ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮১ ভাগ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪০৩ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ