মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

রাজধানীর কাফরুল থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তর কাফরুল থেকে মুহা. রিয়াজ হাওলাদার (২০) ও মুহা. খাইরুল হাওলাদার (২২) নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর বিভাগ। তাদের বরগুনার তালতলি থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মুহা. জাহাঙ্গীর আলম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ জুলাই বরগুনার তালতলীতে খাইরুল ও রিয়াজসহ তাদের সহযোগীরা হোসেনের পথরোধ করে উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিত্সাধীন আছে হোসেন।

এ ঘটনায় ভুক্তভোগী হোসেনের মা রোকেয়া বেগম (৪৫) বাদী হয়ে বরগুনা জেলার তালতলী থানায় মামলা করেন। এরপর আসামিরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও রাজধানীর উত্তর কাফরুল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

-এএ