মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রত্যেকে বাড়িতেই কোনো না কোনো বিদ্যুৎচালিত যন্ত্র রয়েছে। এর যে কোনটি থেকে হঠাৎ করেই যে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। এ ধরনের পরিস্থিতিতে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। যেমন-

১. কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে, সেই অবস্থায় তার গায়ে হাত দেওয়া যাবে না। তা হলে যিনি হাত দেবেন বা আক্রান্তকে বিদ্যুৎ থেকে মুক্ত করতে যাবেন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হবেন।

২. কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে বাড়ির মেইন সুইচটি বন্ধ করে দিতে হবে।

৩. কাঠের বা প্লাস্টিকের লাঠি দিয়ে ধাক্কা দিয়ে আক্রান্তকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। কোনও ধাতব লাঠি ব্যবহার করা যাবে না। যদি লাঠি না থাকে, তা হলে একেবারে শুকনো কাপড় দিয়ে ধরে তাকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে।

৪. বিদ্যুতের উৎস থেকে ছাড়ানোর পর আক্রান্ত ব্যক্তির শ্বাস চলাচল স্বাভাবিক কি না তা দেখতে হবে। যদি শ্বাস বন্ধ হয়ে যায়, তা হলে কৃত্রিমভাবে তার শ্বাস চালু করার চেষ্টা করতে হবে। পরিসংখ্যান বলছে, তিন মিনিটের ভিতরে শ্বাস চালু করা গেলে বেশির ভাগ আক্রান্তই বেঁচে যান।

৫. আক্রান্ত মানুষটির শ্বাস স্বাভাবিক থাকলে তাকে চিৎ করে শুইয়ে দিন। কোমর থেকে পা একটু উঁচু জায়গায় রাখুন। এতে শ্বাস নিতে সুবিধা হবে।

৬. আক্রান্ত ব্যক্তির গলা শুকিয়ে গেলে অল্প করে পানি খেতে দিন। গায়ে বা মাথায় পানি লাগতে দেবেন না।

৭. আক্রান্ত মানুষটি যদি কিছু খেতে পারেন, তা হলে তাকে গরম দুধ বা চা দিন।

তবে এসবের পরও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আর বিদ্যুতের যে উৎস থেকে দুর্ঘটনাটি ঘটেছে, ইলেকট্রিশিয়ানকে ডেকে সেই জায়গাটির মেরামত করিয়ে নিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ