মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ‘সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে’ ইসলাম গ্রহণ করা দুই বোনকে আটকে রাখায় ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ

১৬ আগস্ট থেকে পুরোদমে চলবে ভার্চুয়াল আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিধিনিষেধ শিথিল হলে আগামী ১৬ আগস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ও আপিল বিভাগ ভার্চুয়ালি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

এ ছাড়া বিধিনিষেধ চলাকালীন আগামী ৮ আগস্ট থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময়ে হাইকোর্টের আট থেকে ১০টি ডিভিশন বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে। আপিল বিভাগেও বিচারকাজ পরিচালিত হবে। এ ছাড়া আগস্ট মাসের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেপ্টেম্বরে আগাম জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

এর আগে আদালত চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ বিকেল ৫টা থেকে ভিডিও কনফারেন্সে এই সভা অনুষ্ঠিত হয়।

গতকাল উচ্চ আদালতে আগাম জামিন শুনানির জন্য পৃথক বেঞ্চ দেওয়ার জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে সম্পাদক গণমাধ্যমকে বলেন, প্রধান বিচারপতিকে আমি টেলিফোন করেছিলাম। আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের আলাদা বেঞ্চ দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি বলেছি, সাধারণ মানুষ নানাভাবে হয়রানি হচ্ছেন। এ কারণে আগাম জামিনের পথটা খোলা রাখা জরুরি।

এ ছাড়া ভার্চুয়ালি সবগুলো বেঞ্চ খুলে দেওয়ার কথা বলেছি। প্রধান বিচারপতি বলেছেন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না। ফুলকোর্ট মিটিংয়ে সব বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ