মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সিনোফার্মের আরও সাড়ে ৭ কোটি টিকা কিনছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন থেকে সিনোফার্মের আরও ৭ কোটি ৫০ লাখ ডোজ টিকা কিনছে বাংলাদেশ।

এরমধ্যে দেড় কোটি ডোজের টাকাও ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়াও, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকাও আসবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আগস্টেই বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্সের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেনা টিকা দেশে আসবে।'

কোন উৎস থেকে কত টিকা আসছে এ বিষয়ে এ কে আব্দুল মোমেন জানান, কোভ্যাক্সের আওতায় চলতি মাসে আরও ৪৪ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে সিনোফার্ম থেকে আসবে ৩৪ লাখ। আর অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে ১০ লাখ ডোজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ